মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ - ০৭:৩৫
বায়তুল মালের প্রতি যত্নশীলতা

আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-এর একটি বাণীতে লেখার ক্ষেত্রে যত্নশীলতা, সংক্ষিপ্ততা এবং অপচয় থেকে বিরত থাকার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) বলেছেন,

أَدِقُّوا أَقْلَامَکُمْ، وَقَارِبُوا بَیْنَ سُطُورِکُمْ، وَاحْذِفُوا عَنِّی فُضُولَکُمْ، وَاقْصِدُوا الْمَعَانِیَ، وَإِیَّاکُمْ وَالْإِکْثَارَ، فَإِنَّ أَمْوَالَ الْمُسْلِمِینَ لَا تَحْتَمِلُ الْأَضْرَارَ.

তোমাদের কলমের নিব সরু করো, সুত্রগুলোর মধ্যবর্তী ব্যবধান কম রাখো, অপ্রয়োজনীয় কথাবার্তা বাদ দাও, মূল বক্তব্যের প্রতি লক্ষ্য রাখো এবং অতিরিক্ত লেখালেখি থেকে বিরত থাকো। কেননা মুসলমানদের সম্পদ অতিরিক্ত ব্যয় ও অপচয়ের ভার বহন করতে পারে না।
[ওসায়েলুশ শিয়া, খণ্ড ১৭, পৃষ্ঠা ৪০৪]

এই বাণীতে ইমাম আলী (আ.) লেখালেখির মতো সাধারণ একটি কাজের ক্ষেত্রেও বায়তুলমালের প্রতি দায়িত্বশীলতা, মিতব্যয়িতা এবং অপচয় পরিহারের শিক্ষা দিয়েছেন। জনসাধারণের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা বা সামান্য অপচয়কেও অবহেলা করা উচিত নয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha